বন্য হাতির আক্রমণে নাইক্ষ্যংছড়িতে কৃষকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৮ পিএম, ২০২২-০৮-২৯

বন্য হাতির আক্রমণে নাইক্ষ্যংছড়িতে কৃষকের মৃত্যু

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে মোঃ সালাম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) বাইশারী ইউনিয়নের চাইল্যাতলি এলাকায় এই ঘটনাটি হয়।

নিহত মোঃ সালাম (৫০), সে বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড চাইল্যাতলি এলাকার মৃত আমির হামজা ছেলে।

এব্যাপারে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে নিজ জমিতে চাষাবাদ করতে গেলে বন্য হাতির আক্রমনের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় রাবার বাগানের শ্রমিকরা আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।